1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জের চৌধুরী বাজারে মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী সংবর্ধিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর চৌধুরী বাজারে সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলাম-এর নব নির্বাচিত সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক ক্বাসিমীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৩নং কাজলসার ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
৩নং কাজলসার ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হুমায়ুন কবির লস্কর (কয়েছ)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন-এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম-এর সহ সভাপতি মাওলানা জামিল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম-এর সহ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ।
বক্তব্য রাখেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম-এর অর্থ সম্পাদক হাকীম মাওলানা এম.এ.বারী ও
৩নং কাজলসার ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা যুবায়ের আহমদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং কাজলসার ইউনিয়ন যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জিহাদ উদ্দিন, ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল বিন জব্বার।
এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন
কামালপুর গ্রামের প্রবীণ মুরব্বী নাজমুল ইসলাম (টেখই মিয়া), চৌধুরী বাজারের প্রবীণ ব্যবসায়ী আব্দুল মান্নান, কামালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল ওয়াহিদ, নুরুল ইসলাম (লালই মিয়া), জামুরাইল গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুস সামাদ (ছমই মিয়া) ও মাওলানা শরিফ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে জমিয়ত নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীয়ানে কেরামের পক্ষ থেকে জেলা জমিয়তের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমীকে ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট