1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জের বালাউট দারুল কুরআন মাদ্রাসায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষে মোবারক র‍্যালী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর বালাউট ছাহেব বাড়িতে প্রতিষ্ঠিত বালাউট দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক মোবারক র‍্যালী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে শতশত সুন্নি জনতা ও আশেকে রাসুলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এ মোবারক র‍্যালী সম্পন্ন হয়।র‍্যালীতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা বালাউট দারুল কোরআন মাদরাসা মাঠে জমায়েত হতে শুরু করেন। পরে আল্লামা বালাউটি ছাহেব (রহ.) এর মাজার যিয়ারতের মাধ্যমে র‍্যালী শুরু হয়ে বৃহত্তর বালাউট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বালাউট দারুল কোরআন মাদরাসা মাঠে এসে মিলিত হয়।
শাহ সূফী আল্লামা বালাউটি ছাহেব (রহ.) এর সুযোগ্য ছাহেবজাদা ডা. মাওলানা শাহ মো.ছাফিউর রহমান বালাউটি, শাহ মো.মুছাদ্দিকুর রহমান বালাউটি, শাহ মো.মুনিবুর রহমান বালাউটির নেতৃত্বে মোবারক র‍্যালীতে উপস্থিত ছিলেন- ভাদেশ্বর মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ইউনুস আহমদ, মাওলানা মাশুকুর রহমান, জালালাবাদের ডাক সম্পাদক মাওলানা কবি মাহবুবুর রহীম, রতনগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী, মাওলানা আজির উদ্দিন বরমচালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাওলানা সালমান আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য সহকারী মাওলানা খালেদ আহমদ, বালাউট দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল হাসিব, মাওলানা হাফিজ জসিম উদ্দিন, হাফিজ আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া, আবুল হোসেন, জাকির হোসেন, রাসেল আহমদ,শাহ রহিম উদ্দিন, শাহ মোঃ সাজিদুর রহমান,শাহ মোঃ মাজেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রোকন উদ্দিন ও এপলু আহমাদ প্রমুখ।
মোবারক র‍্যালীতে না’ত খাঁ হিসেবে না’ত পরিচালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী মো. মতিউর রহমান, আহমদুল হক রিসালাহ, ইমন আহমদ সহ ”আল্লামা বালাউটি শিল্পী গোষ্টীর” অন্যান্য শিল্পীবৃন্দ ।
মোবারক র‍্যালী শেষে ডা.শাহ মো. ছাফিউর রহমান বালাউটি দোয়া পরিচালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট