1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

জকিগঞ্জের ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আলতাফ হোসেন লস্কর নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ আলতাফ হোসেন লস্কর। আওয়ামী লীগ বিদ্রোহী এই প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৫শ ৮৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮শ ৩৫টি ভোট। এছাড়া এই ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রবাসী মোঃ সুলেমান আহমদ লস্কর ৯শ ২১টি ভোট পেলেও জাতীয় পার্টি লাঙ্গল প্রত্যাশী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুছ ছাত্তার (মঈন) মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২ হাজার ৫শ ৮৯টি ভোট পান। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র অপর প্রার্থী মোঃ আলী হোসাইন চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ১শ ১৫টি।

উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫শ ৫০টি। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ১০ হাজার ২শ ৫৩টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ১০ হাজার ৪৯টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ২শ ৪টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট