1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে বাস গাড়ি ছাই!

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জে গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বাসগাড়ি। রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত অনুমান ১ টার দিকে জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল বাজারে এ দূর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, গঙ্গাজল বাজার আয়াতউল্লাহ মসজিদের সামনে পার্কিং করা বাসে আকস্মিক আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বাসগাড়িটি। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।
এদিকে বাস গাড়িতে কিভাবে আগুন লাগলো সে নিয়ে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। এটা নিছক কোনো দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতা তা নিয়েও আলোচনা চলছে।
স্থানীয়রা জানান, বাসের চালক গঙ্গাজল এলাকার বাসিন্দা। তিনি বাসটি এখানে রেখে বাড়ী চলে যান। বাসের হেলপার বাসের ভিতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। লোকজন তাকে গাড়ীর ভিতর থেকে জীবিত উদ্ধার করলেও বাস গাড়ীটি একেবারেই ছাই হয়ে যায়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। আমরা ফায়ার সার্ভিসের লোকদের সাথে আলাপ করছি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট