1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

জকিগঞ্জে চৌকিদার ও দফাদারদের সাথে নবাগত ওসি মোঃ মোশাররফ হোসেন-এর শুভেচ্ছা বিনিময়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন-এর চৌকিদার ও দফাদারদের নিয়ে প্যারেড ও শুভেচ্ছা বিনিময় করেন জকিগঞ্জ থানা’র নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জ থানা প্রাঙ্গণে প্যারেড ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়‌।
এ সময় জকিগঞ্জ থানা’র পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও উপজেলার ৯টি ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসাররা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, জকিগঞ্জ থানা এলাকার সকল অসামাজিক কর্মকাণ্ড ও অপরাধ কার্যকলাপ দূর করতে প্রতিটি ইউনিয়ন-এর চৌকিদার ও দফাদারদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে, ওয়ারেন্টভূক্ত আসামী সহ সকল প্রকার অপরাধীদের জরুরীভাবে গ্রেফতারে চৌকিদার ও দফাদারদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
তিনি বলেন, কোন অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানায় খবর দিতে হবে। দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করা হবে। এছাড়া কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানার অফিসার ইনচার্জকে তা তাৎক্ষণিক জানাতে হবে। চৌকিদার ও দফাদারদের মধ্যে যারা অপরাধ নিয়ন্ত্রণে বলিষ্ট ভূমিকা পালন করবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও ওসি প্রতিশ্রুতি দেন।
অপরদিকে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর বক্তব্যের জবাবে সকল ইউনিয়ন-এর চৌকিদার ও দফাদারগণ প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট