1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জকিগঞ্জে পুলিশের হাতে দুইশত পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

জকিগঞ্জ থানা পুলিশের হাতে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক হয়েছে। আটক আব্দুল হক (৩৮) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন-এর সার্বিক দিক নির্দেশনায় ও জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর তত্বাবধানে এ অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার এসআই মোহন রায়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, খলাছড়া ইউনিয়ন-এর কাপনা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আব্দুল হক’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, আটক আব্দুল হক-এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট