1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪% এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২ স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের জুয়েল হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত জকিগঞ্জে সীমান্ত ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

জকিগঞ্জে পুলিশের হাতে মাদক ও গাজা-সহ আটক-১

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর নেতৃত্বে একদল পুলিশ জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর রায়গ্রাম এলাকায় অভিযান চালায়।
এসময় গ্রামের মুছলিম আহমদ (৪৩) এর বাড়ির বসতঘর থেকে ৩৮ বোতল অফিসার চয়েস, প্রেস্টিজ ব্রান্ডের হুইস্কি ও স্কচটেপে মোড়ানো ৬০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এছাড়া গাঁজা মাপার দাঁড়ি পাল্লা ও বাটখারা, মদ ও গাঁজা বিক্রির ২১০০ টাকা জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, আটক আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ওসি মাদক ও জুয়া সহ সব ধরণের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে বলে হুশিয়ারী প্রদান করেন। এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগীতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট