1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী? সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি মোঃ মোশাররফ হোসেন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জকিগঞ্জ থানা’র নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জকিগঞ্জ থানার ওসি’র কক্ষে এ মতবিনিময়ের অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ থানা’র পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার-এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেল-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেইন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মোশাররফ হোসেন সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, তিনি এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অধিক দায়িত্বশীল হয়ে কাজ করবেন। সীমান্ত এলাকার অপরাধ প্রবণতা চিহ্নিত করে সেগুলো দমনে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করে সমাধানের চেষ্ঠা অব্যাহত রাখবেন। মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল ধরণের অপরাধ বন্ধ করতে কাজ শুরু করেছেন। সীমান্তবাসীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকল মহলের আন্তরিক সহযোগীতা তিনি কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, প্রচার সম্পাদক মোর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সদস্য আবু বক্কর ফয়ছল, সংবাদকর্মী ওমর ফারুক ও উজ্জল আহমদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট