1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সীমানা দেওয়াল না থাকায় নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে। এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বিদ্যালয়ের ঠিক পাশ ঘেঁষে গোটারগ্রাম-টু-কামালপুর পাকা সড়কটি হওয়ায় শিশু শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি হয়েছে। অনেক সময় দ্রুতগতির মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চলাচলের কারণে ছোট শিশুদের হঠাৎ রাস্তায় চলে যাওয়ার আশঙ্কা থাকে। অতীতে এই সড়কে একাধিকবার ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী বলেন, “আমাদের বিদ্যালয়টি সড়কের খুব কাছে হওয়ায় সীমানা দেওয়াল না থাকায় এখন মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ছোট শিক্ষার্থীরা স্কুলে আসে-যায়, খেলাধুলা করে। কোনো বাধা না থাকায় তারা কখন সড়কে চলে যাবে-এটা বলা যায় না। এছাড়া বাইরের লোকজন, গবাদিপশু ও যানবাহন মাঠে ঢুকে পড়ায় পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সীমানা দেওয়াল নির্মাণ জরুরি।”
এ বিষয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বাবা মোঃ সোহেল আহমদ বলেন, “সড়কটা খুব ব্যস্ত। বাচ্চারা খেলার সময় বা ছুটির সময় হঠাৎ রাস্তায় চলে যাওয়ার ভয় থাকে। প্রতিদিনই দুশ্চিন্তায় থাকি। দেয়াল থাকলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারতাম।” অপর অভিভাবক মেহজাবিন বিনতে রুমেলের বাবা রুমেল আহমেদ বলেন, “স্কুলটি বন্যার সময় আশ্রয়কেন্দ্র আর ভোটের সময় ভোটকেন্দ্র। তখন মানুষের ভিড় বাড়ে, যানবাহনের আসা-যাওয়া বেশি হয়। সীমানা দেওয়াল না থাকায় পরিস্থিতি অনিরাপদ হয়ে ওঠে। দেওয়াল হলে শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত হবে।” আব্দুল আহাদ নামের অপর এক অভিভাবক বলেন, “পার্শ্ববর্তী চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কামালপুর (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয় তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিদ্যালয় হলেও ইতোমধ্যে এই দু’টি বিদ্যালয়ে সীমানা দেওয়াল নির্মাণ করা হয়ে গেছে। অথচ আমাদের বিদ্যালয়টি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ”
উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারেক বলেন, “ আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা আশ্রয়কেন্দ্র ও ভোটকেন্দ্র হিসেবে এই বিদ্যালয়ে দ্রুত সীমানা দেওয়াল নির্মাণের জন্য আমি শিগগিরই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। ”
শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা আশ্রয়কেন্দ্র এবং ভোটকেন্দ্র-তিনটি বিষয়ের কথা উল্লেখ করে সীমানা দেওয়াল নির্মাণের বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, “আমরা বিষয়টি নোট করে রাখছি। অচিরেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সীমানা দেওয়াল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
স্থানীয় শিক্ষক-অভিভাবক ও সাধারণ মানুষের দাবি-কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত সীমানা দেওয়াল নির্মাণ করা হলে শিক্ষার্থীদের জীবন ঝুঁকি কমবে এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট