1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ চারদিন পর ফেরত দিল বিএসএফ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দফায় দফায় পতাকা বৈঠক আর নানা জটিলতা শেষে সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত সেই আব্দুর রহমানের লাশ চারদিন পর ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জকিগঞ্জ সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। তিনি জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডোনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বাংলাদেশ পুলিশ লাশটি গ্রহণ করেছে।
নিহত আবদুর রহমান কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গত ২৯ আগস্ট শুক্রবার দুপুরে ডোনা সীমান্তে ভারতের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে মারা যান আবদুর রহমান।
আবদুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর লাশ হস্তান্তরের জন্য বিএসএফ’র কাছে বার্তা পাঠায় বিজিবি। কিন্তু ময়নাতদন্তের নামে লাশ হস্তান্তরে সময়ক্ষেপন করে বিএসএফ।
অবশেষে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তের শূণ্যরেখায় কফিন বন্দি লাশ নিয়ে আসে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও কানাইঘাট থানাপুলিশ লাশ হস্তান্তর করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আউয়াল জানান, সোমবার গভীর রাতে বিজিবি, পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিততে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও মেঘালয় পুলিশ কফিনবন্দি লাশ নিয়ে আসে। পরে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট