1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
জকিগঞ্জের হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত মরদেহটির পরিচয় পেয়েছে পুলিশ। নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মৃত সমছু মিয়া ছেলে লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় এলাকাবাসী হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আগুনে পোড়া দাগ ছিল। মরদেহের পাশে একটি লবণের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলে।
তাদের ধারণা, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফি গত ৩০ জানুয়ারী সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় সিলেটের এয়ারপোর্ট থানায় একটি জিডি করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় সনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত করেন।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা কোন থানায় দায়ের করা হবে সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট