জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমেদের জন্মদিন উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
২০ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে জন্মদিনের শুভ সূচনায় অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় সোনাসারস্থ নিজ বাড়িতে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহিমাল চৌধুরী ট্রাস্টের সচিব জনাব সাব্বির আহমদ, ট্রাস্টের সহ-সভাপতি জনাব এ টি এম সেলিম, মাসুম আমার কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, প্রেসক্লাবের সেক্রেটারি আহসান হাবিব লায়েক ও কোষাধ্যক্ষ তারেক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ফজল আহমদ, রানা আহমদ, নিউজ অব জকিগঞ্জ -এর পরিচালক জাকির আহমদ, জকিগঞ্জ টিভির নির্বাহী পরিচালক আহমদ হোসাইন আইমান, স্বপ্নের টিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, জকিগঞ্জের সংবাদ -র রিপোর্টার মাহবুবুল করিম সহ তানিমের অসংখ্য সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী।
অনুষ্ঠানে আগত অতিথিরা তানিম আহমেদকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানান। একই সাথে তাঁরা তানিমের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, উত্তরোত্তর সাফল্য এবং জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও নেক হায়াত কামনা করেন
নিজের অনুভূতি প্রকাশ করে তানিম আহমেদ বলেন, আমার জন্মদিনে চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত কিছু অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে দিনটি শুরু করতে। রাতে আমার প্রিয় ও পরিচিত মানুষদের সাথে নিয়ে কেক কাটার আনন্দ ভাগ করে নিয়েছি। আমি সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন, আমি যেন আমৃত্যু মানুষের সেবা ও কল্যাণে পাশে দাঁড়াতে পারি এবং একজন ভালো মানুষ হিসেবে জীবন অতিবাহিত করতে পারি।
Leave a Reply