জকিগঞ্জে এবার ৯৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। পূজাকে কেন্দ্র করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের প্রকাশিত তথ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।
পূজামণ্ডপে নিরাপত্তাজনিত সমস্যা, অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সংক্রান্ত জটিলতা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে এসব নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
(জরুরি ফোন নম্বরগুলো)জানা গেছে, ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
৯৫টি পূজামণ্ডপকে ঘিরে বড় পরিসরে উৎসব হওয়ায় আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এসব জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
Leave a Reply