1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী

জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামি ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জকিগঞ্জ উপজেলার দুধেরচক গ্রামের শাহিদুল ইসলাম ওরফে সাজু (৩৮), ভরণ সুলতানপুর গ্রামের ছালেক আহমদ (৩৫), সুরানন্দপুর গ্রামের শাহিন আলম (৩৫), দিঘালীগ্রামের শাকিল আহমদ (২২) এবং কাদিপুর গ্রামের সালেহ আহমদ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রথম তিনজন বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি। শাকিল আহমদ একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। অন্যদিকে সালেহ আহমদ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

জকিগঞ্জ থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার পাঁচজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট