1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মইয়াখালি এলাকায় প্রবীণ মুরব্বি ও সালিশি ব্যক্তিত্ব মাওলানা সালেহ আহমদকে মারধর, লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুবেল, রাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগকারীর দেওয়া তথ্যমতে, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে মইয়াখালি পয়েন্টে খোকন মিয়ার দোকানে বিদ্যুৎ বিলের কাগজকে কেন্দ্র করে মাওলানা সালেহ আহমদের সঙ্গে দোকানদার খোকন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের ভাই জুবেল ও ছেলে রাকিব ঘটনাস্থলে এসে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় রাকিব তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কয়েকজন যুবক তাঁকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

পরিবারের অভিযোগ, ঘটনার পরদিন বিষয়টি জানতে গেলে মাওলানা সালেহ আহমদের ছেলের সঙ্গেও দুর্ব্যবহার ও হুমকির ঘটনা ঘটে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হলেও সিসিটিভি ফুটেজে এর সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

অভিযোগকারী পরিবারের দাবি, পরবর্তী সময়ে তাঁদের ওপর আরও হামলার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে তাঁরা থানায় মামলা দায়ের করেছেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। মামলার এজাহার ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও এই প্রতিবেদন তৈরির সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট