আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে জকিগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় জকিগঞ্জের সোনারবাংলা অডিটোরিয়ামে জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের (ফ্রন্ট) নেতারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যামুয়েল সাংমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি পূজামণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।
সভায় পূজার দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জকিগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply