1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪% এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২

জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর বারহাল ইউনিয়নের খিলোগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল খিলোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল জব্বারের বসতবাড়ির আঙিনা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল জব্বার খিলোগ্রাম গ্রামের মৃত তোফজ্জল আলী ওরফে উমই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১৯(ক) অনুযায়ী জকিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ আগস্ট ২০২৬ তারিখে রুজু করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট