সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে আপাতত জকিগঞ্জেই দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে জকিগঞ্জে নতুন ইউএনও হিসেবে তারেক হাসানের পদায়নের আদেশও বাতিল হয়েছে বলে জানা গেছে।
গত ৩ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সুজিত কুমার চন্দকে জকিগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি এবং হবিগঞ্জের লাখাই উপজেলার ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে শুক্রবার (৬ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা নতুন এক প্রজ্ঞাপনে আগের বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়।
নতুন প্রজ্ঞাপনের ফলে সুজিত কুমার চন্দের ফেঞ্চুগঞ্জে বদলির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। পাশাপাশি তারেক হাসানের জকিগঞ্জে পদায়নের আদেশও বাতিল হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ৬ নভেম্বর ওই আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।
Leave a Reply