1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা

জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার মদীনাতুল উলূম জামুরাইল-কামালপুর মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। মাহফিলকে সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সভায় মাহফিলের তারিখ নির্ধারণের পাশাপাশি সার্বিক আয়োজন, বাস্তবায়ন পরিকল্পনা ও প্রয়োজনীয় অর্থ সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বার্ষিক ওয়াজ মাহফিলের নগদ অর্থ কালেকশন কার্যক্রমও পরিচালিত হয়।

মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা ওলীউর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম মুফতি হামিদুর রহমান মাদানীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নয়াবাজার ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক হাফিজ ফারুক আহমদ, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ি দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, ৩নং কাজলসার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান, চৌধুরী বাজারের সাবেক ব্যবসায়ী জনাব আব্দুল মন্নান, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসাইন ও সাবেক ইউপি সদস্য জনাব আব্দুল আহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ইউসুফ আলী রহমতনগরী, সদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখা। কামালপুর উত্তর মহল্লা জামে মসজিদের সভাপতি হাফিজ মাওলানা জুবায়ের আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিলকে সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট