1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিলেটের জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে পড়ে নদীর পানিতে ডুবে মিজানুর রহমান (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্ৰামের প্রবাসী শাহীন আহমদ-এর ছেলে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক রহমত আলী হেলালী পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরের দিকে শিশুটি ফুফুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একা বাড়ি ফিরছিল। বাড়ির পাঁশে কুলদীর উপর বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে যায়। বিষয়টি পার্শ্ববর্তী বাড়ির একজন মহিলা দেখে চিৎকার দিয়ে উদ্ধার করতে গেলে ছেলেটি পানির নীচে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসী দীর্ঘ দেড়ঘন্টা পানিতে খোঁজাখুজি করে জাল দিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সাঁতার না জানার ফলে সে পানিতে ডুবে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট