1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট

দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (GPA-5.00) অর্জন করে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিডহর গ্রামের কৃতী শিক্ষার্থী হাফিজ ক্বারী মুঈয উদ্দিন খান। তিনি রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।

তাঁর এ সাফল্যে পরিবার-পরিজন, শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

হাফিজ ক্বারী মুঈয উদ্দিন খানের পিতা হাফিজ ক্বারী মো. ফয়জুর রহমান খান। গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামে। পড়াশোনার পাশাপাশি তিনি সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে হাফিজ ক্বারী মুঈয উদ্দিন খান বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, মা-বাবার দোয়া ও অক্লান্ত পরিশ্রম, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও অনুপ্রেরণায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখতে চাই। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

জকিগঞ্জের হাতিডহর গ্রামের এ শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ ফলাফলে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠী, সাংগঠনিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষাজীবনের এ সাফল্যকে পুঁজি করে তিনি ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করবেন এবং একজন আদর্শ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবেন।

তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এমন প্রত্যাশা সবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট