1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মেধা, পরিশ্রমে আর অদম্য মনোবলকে সঙ্গী করে শিক্ষাজীবনে আরও একটি উজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় তিনি সিলেট সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে (GPA-5.00) অর্জন করেছেন।

আহমদ সাঈদের বাড়ি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সেনাসার গ্রামে। তিনি হাফিজ বিলাল আহমেদের সুযোগ্য ছেলে এবং সোনাসার ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী আব্দুল আজিজের ভাতিজা।

ছোটবেলা থেকেই প্রখর মেধার স্বাক্ষর রেখে চলা সাঈদ পিএসসি পরীক্ষায় জকিগঞ্জ উপজেলায় প্রথম ও সিলেট বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে এসএসসি পরীক্ষায়ও অর্জন করেন গোল্ডেন এ-প্লাস। স্কুলজীবন থেকে শুরু করে শিক্ষাজীবনে তিনি শতাধিক বৃত্তি ও সম্মাননা অর্জন করেছেন।

পড়াশোনার পাশাপাশি তিনি একাধারে একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর, উপস্থাপক ও ফ্রিল্যান্সার। সৃজনশীলতা, দায়িত্ববোধ এবং নানা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবলীল বক্তা হিসেবে ইতিমধ্যেই তিনি জকিগঞ্জে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা।

নিজের এই চমৎকার সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আহমদ সাঈদ বলেন

আলহামদুলিল্লাহ, এইবারের এইচএসসি পরীক্ষা বেশ কঠিন হওয়া সত্ত্বেও আল্লাহর রহমতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে পেরেছি। আজকের এই সাফল্যের পেছনে রয়েছে আমার আম্মু আব্বু বড় আব্বুর অফুরন্ত দোয়া। এবং আমার সকল প্রিয়জনের ভালোবাসা ও শুভকামনা। আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সামনের দিনগুলোতে আরও ভালো কিছু করতে পারি।

আহমদ সাঈদের এই ধারাবাহিক সাফল্যে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। জকিগঞ্জবাসীর প্রত্যাশা, মেধা ও দূরদর্শিতা নিয়ে সাঈদ আগামী দিনে সাফল্যের আরও উঁচুতে পৌঁছে যাবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট