২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী ফাইজা জান্নাত। তিনি হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট পরিচালিত হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের আওতাধীন প্রতিভা নিবাসের শিক্ষার্থী। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
ফাইজা জান্নাত জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরণ সুলতানপুর গ্রামের বাসিন্দা মাওলানা শরিফুল ইসলামের মেয়ে। প্রতিভা নিবাসে থেকে পড়াশোনা করে সে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
ফাইজা জান্নাতের সাথে কথা বলে জানা যায়,ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন তিনি। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করার প্রত্যায় ব্যক্ত করেন। এ স্বপ্ন পূরণে পরিবারের পাশাপাশি শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ফাইজার এমন সাফল্যে তার পরিবার ও প্রতিভা নিবাসের শিক্ষক-সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা ফাইজার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য সবার দোয়া কামনা করেন।
উল্লেখ্য,উক্ত প্রতিষ্ঠান থেকে ফাইজা জান্নাতসহ আরো ৬ জন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করেছেন।
Leave a Reply