1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু

জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জাতীয় ছাত্রশক্তি, জকিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় জকিগঞ্জ থানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জকিগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

এছাড়া ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। একই সঙ্গে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি বা অন্যায়ভাবে গ্রেপ্তারের শিকার না হন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি, জকিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবু ওমর জুবের, সদস্য সচিব হাবিবুর রহমান তালুকদার, মুখ্য সংগঠক উজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হানিফ সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ, যুগ্ম সদস্য সচিব শাহজাহান আলম, সংগঠক সৈয়দ কামিল আহমদ ও তানিম হোসেন, সদস্য জাবির আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট