1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জকিগঞ্জ বাজারস্থ আইসিএবি কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসিমের সঞ্চালনায় পবিত্র কুরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের শিক্ষা ও শিক্ষার্থীদের অবমূল্যায়ন, শিক্ষার্থীদের চারিত্রিক অবনতি, শিক্ষা খাতে বাজেট, শিক্ষাঙ্গনে অনিয়ম ও দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্ষণসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এবং আগামী উপজেলা নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হযরত মাওলানা প্রিন্সিপাল জয়নুল ইসলাম। বক্তব্যে তিনি জকিগঞ্জ উপজেলার বিদ্যুৎ, তেল-গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চিকিৎসা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলার সাধারণ সম্পাদক মুহসিনুল হক্ব কিবরিয়া। তিনি সিলেটের আদর্শবান ছাত্রসমাজকে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলার অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ ইমনসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।

অধিবেশনে উপজেলার বিভিন্ন পর্যায়ের তৃণমূল সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখায় আগমন উপলক্ষে কেন্দ্রীয় নেতা মাইমুন ইসলাম মিঠুন এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দের হাতে উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পরে দেশ, জাতি ও ছাত্রসমাজের কল্যাণ কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে তৃণমূল সাংগঠনিক অধিবেশনের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট