সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান তিন সপ্তাহের সফরে সৌদি আরব ও যুক্তরাজ্যে যাচ্ছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের শুরুতে তিনি পবিত্র উমরাহ পালন করবেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।
লন্ডনে অবস্থানকালে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ও খেলাফত মজলিসের উদ্যোগে তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
তিন সপ্তাহের সফর শেষে তিনি দেশে ফিরে পুনরায় তাঁর নির্বাচনী এলাকা ও সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন। সফর উপলক্ষে তিনি দেশবাসী ও নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply