বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশন শেষে ২০২৬-২৭ সেশনের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বারঠাকুরী বাজারের রহমান কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বারঠাকুরী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া।
এ ছাড়া বক্তব্য দেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শাখার সহসভাপতি মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাম্মাদ হোসাইন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা জিয়াউল হক, মাওলানা মাসুম আহমদ ও মাওলানা ওহীদ উদ্দিন।
অধিবেশনের শেষ পর্যায়ে আগামী ২০২৬-২৭ সেশনের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply