1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন

খায়রুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার রহিম খাঁর চক এলাকায় সামাজিক ও নৈতিক মূল্যবোধকে সামনে রেখে ‘আল কারীম যুব ঐক্য’ নামে একটি সামাজিক যুব সংগঠনের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রহিম খাঁর চক পূর্ব জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আমান উল্লাহ ইমন তিনটি ধাপে উপদেষ্টা পরিষদ, কমিটি পরিষদ ও সদস্য পরিষদ কমিটি গঠনের ঘোষণা দেন। পরে দায়িত্বশীল কমিটি পরিষদের সদস্যদের শপথ পাঠ করিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

 

কমিটি পরিষদের দায়িত্বশীলরা হলেন:-

সভাপতি এমরান আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাজিদ আহমদ, সহ-সভাপতি মো. বেলাল আহমদ, সাধারণ সম্পাদক সাকের আহমদ, সাংগঠনিক সম্পাদক আজাদ উদ্দিন, দাওয়াহ সম্পাদক আবু সাহিদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হাসান আহমদ, প্রবাস কল্যাণ সম্পাদক কবির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রুজেল আহমদ নাজির, প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক আবু সাদিক ইমন, তথ্য সংগ্রহ সম্পাদক জাফরান আহমদ, প্রচার সম্পাদক জামিল আহমদ এবং কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ।

 

সংগঠনটির ঘোষিত লক্ষ্য হলো সামাজিক উন্নয়ন, ভালো কাজের প্রসার ও খারাপ কাজ বর্জনে যুব সমাজকে উদ্বুদ্ধ করা। পাশাপাশি শরিয়াহ, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে থেকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুব সমাজকে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে।

 

সংগঠনটির উদ্দেশ্য হিসেবে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর মূলনীতি হিসেবে কুরআন-সুন্নাহ, ইজমা-কিয়াস এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে।

 

নতুন এই সংগঠনটি এলাকার যুব সমাজকে সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট