আলোচনা সভা, দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা ও শিক্ষার্থীর শিক্ষা ব্যয় প্রদান
সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের চাকরিজীবী ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এম. রুহেল লস্কর সঞ্চালনায় ও সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাইদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে স্টুডিও ফোকাসের সদস্যবৃন্দের মাধ্যমে ইসলামী সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মুহি উদ্দিন ফারুক, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মুস্তাফা আহমদ আজাদ, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সিলেটস্থ জকিগঞ্জ পেশাজীবী ফোরামের সদস্যসচিব ড. ফয়জুল হক, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমদ এবং বিশিষ্ট ব্যাংকার ফয়সল আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন একাডেমাস কোচিং সেন্টারের পরিচালক খালেদ হোসেন, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ শোয়েব, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের প্রচার সম্পাদক খালেদ আহমদ এবং ধর্মবিষয়ক সম্পাদক গুলজার আহমদ।
অনুষ্ঠানে দরগাহ বাহারপুর দারুল আজহার মাদরাসার পরিচালক আব্দুল হামিদ জালাল, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’ প্রতিষ্ঠার পর থেকে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে দরিদ্র রোগীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে পূর্বনির্ধারিত একজন শিক্ষার্থীর আগামী ছয় মাসের পড়াশোনার ব্যয়ও হস্তান্তর করা হয়।
Leave a Reply