1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের

জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে তারেক হাসানের পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে জকিগঞ্জের বর্তমান ইউএনও সুজিত কুমার চন্দের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলির আদেশও বাতিল করা হয়েছে।

গত ৩ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি এবং হবিগঞ্জের লাখাই উপজেলার ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল।

তবে শুক্রবার (৬ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে আগের বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়।

নতুন প্রজ্ঞাপনের ফলে তারেক হাসানের জকিগঞ্জে পদায়নের সিদ্ধান্ত আর কার্যকর হচ্ছে না। একই সঙ্গে সুজিত কুমার চন্দের ফেঞ্চুগঞ্জে বদলির আদেশও বাতিল হয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৬ নভেম্বর ওই আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট