1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ

সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পূর্ব সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ আছর দোয়া মাহফিল ও শিরনি বিতরণের মধ্য দিয়ে নতুন মৌসুমের কার্যক্রমের সূচনা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে সন্ধ্যায় ফায়ারিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইট পোড়ানোর মূল কার্যক্রম শুরু হয়।

স্থানীয়দের মতে, সোনাসার ব্রিকস ফিল্ড চালু হওয়ার ফলে এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি গুণগত মান বজায় রাখায় পূর্ব সিলেটের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির উৎপাদিত ইটের চাহিদাও রয়েছে।

শুধু শিল্প ও কর্মসংস্থান নয়, জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির ভূমিকার কথা তুলে ধরেন স্থানীয়রা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এলাকার ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। এতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও সমাজসেবক আব্দুল আজিজ বলেন, “দেশ ও জাতির খেদমত করার লক্ষ্য নিয়েই আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। অতীতে এই প্রতিষ্ঠান এবং আমার ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চালানো হয়েছে। তবে মহান আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়ায় সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজও টিকে রয়েছে।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করেন এবং এর মাধ্যমে ভবিষ্যতেও দেশ ও এলাকার মানুষের সেবা করার তাওফিক দান করেন। এ জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট