ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অবগতির জন্য এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইট http://dss.zakiganj.sylhet.gov.bd এবং কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণের ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণদের পরবর্তী করণীয় সম্পর্কে যথাসময়ে জানানো হবে।
(ফলাফল দেখুন pdf 9c1775b3-002f-4e7a-9f3d-38b89c36abe6
জানা গেছে, এসব পদে স্বেচ্ছাসেবী নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা গত ৬ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ সেবা দেশব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো সেবার জন্য অর্থ প্রদান না করতে।
ফলাফল ও পরবর্তী নির্দেশনা জানতে সংশ্লিষ্টদের উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশিত তথ্য অনুসরণ করার জন্য বলা হয়েছে।
Leave a Reply