1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন

সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

সিলেট ৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে খেলাফত মজলিসের নেতা কর্মীদের মাঠে ময়দানে আরও তৎপর হতে হবে। পরিবারকে সাহাবায়ে কেরামের আদর্শে গড়ে তুলে সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৩০ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ ফ্যামিলি প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন খেলাফত মজলিস ও ছাত্র মজলিস এমন একটি প্ল্যাটফর্ম যেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষিত নেতা কর্মীদের সমন্বয় ঘটেছে। এই ব্যতিক্রমধর্মী আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নিজের দায়িত্ব পালনের প্রথম একশ দিনের কার্যক্রম তুলে ধরে মুফতি আবুল হাসান বলেন জকিগঞ্জ ও কানাইঘাটের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ চলছে। কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কের টেন্ডার আহ্বান করা হয়েছে এবং শেওলা জকিগঞ্জ সড়কের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। নদীভাঙন রোধেও প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি স্বাস্থ্য চিকিৎসা ও শিক্ষা খাতের সমস্যা সমাধানেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা এ এ তাওসীফ কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা কবি রুহুল আমীন সাদী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান এবং যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা এনামুল হাসান ছাবীর।

খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আবদুল হালিম ও ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমদ খান, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা শাখার সহ সভাপতি মাস্টার ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ এবং ছাত্র মজলিস সিলেট জেলা সভাপতি এবাদুর রহমান ও সাধারণ সম্পাদক মিনহাজুল হক রিফাত।

অনুষ্ঠানে খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করেন। পৃথক ভেন্যুতে মহিলা ও ছাত্রী মজলিসের সদস্যারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম ফাতেমা সুবহানকে সভানেত্রী এবং প্রভাষক মাহমুদা সালেহাতকে সাধারণ সম্পাদক করে ২০২৬ থেকে ২০২৭ সেশনের জন্য ২১ সদস্যবিশিষ্ট মহিলা মজলিসের জকিগঞ্জ উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়।

সকাল থেকে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট