1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন

রহমত আলী হেলালি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিলেটের জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে হানা দিয়ে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রথমে মাস্টার জামাল আহমদের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন ও সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম লুট করে। পরে তাঁর ছোট ভাই ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক ব্যবসায়ী শামীম আহমদের ঘরে হানা দেয়। এ সময় বাধা দেওয়ায় দুই ভাইকেই মারধর করে ডাকাতেরা। গুরুতর আহত শামীম আহমদ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের বরাতে পুলিশ ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, ৭ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রথমে জামাল আহমদের ঘরের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের বেঁধে পুরো ঘরে তল্লাশি চালায়। এ সময় ডাকাতেরা ওই ঘর থেকে আনুমানিক চার থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং সিসিটিভি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। তবে লুট হওয়া নগদ টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে ডাকাত দলটি পাশের ঘরে শামীম আহমদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে তাঁকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। তাঁর বড় ভাই জামাল আহমদকেও মারধর করে ডাকাতেরা। গুরুতর আহত শামীম আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁর ঘর থেকে কী কী মালামাল লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেয়। পরে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যামুয়েল সাংমা ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইসটি নিয়ে আসেন।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যামুয়েল সাংমা ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমি ও ওসি সাহেব সরেজমিনে গিয়ে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইস নিয়ে এসেছি। পাসওয়ার্ড জানা না থাকায় ফুটেজ দেখতে পারছি না। বাড়ির মালিক শামীম আহমদের কাছে পাসওয়ার্ড রয়েছে। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে।”

একই রাতে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তর কুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ডাকাতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট