1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং জিপিএ-৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জের জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ 

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে জকিগঞ্জ অনলাইন টিভির আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমেদের সার্বিক পরিচালনা ও আহমেদ সাইদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সুরমা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল ,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ, সিলেট জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজির আহমেদ আফজল। প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, জামিয়া ইসলামিয়া জকিগঞ্জের প্রিন্সিপাল শাহরিয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আহসান হাবিব লায়েক, ডেইলি জকিগঞ্জ এর সম্পাদক মিজান আহমদ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ , কালের কণ্ঠের রিপোর্টার আজাদুর রহমান, আইএলটিএস জোনের সিইও ও ফাউন্ডার মিলাদ হোসেন,ও সোয়েব মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেড টিভির সম্পাদক আব্দুস শহীদ শাকির, স্বপ্নের টিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আয়মান হুসাইন, তাহসিন বিডির এম এ হায়দার, সাপ্তাহিক সবুজ প্রান্তের রিপোর্টার ওবায়দুল্লাহ তালুকদার এবং জকিগঞ্জ অনলাইন টিভির রিপোর্টার মনির আহমদ আহম সহ স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইউনিভার্সাল কলেজ সিলেটের একাডেমিক কো-অর্ডিনেটর রেজাউল করিম।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সংবাদের পাশাপাশি জকিগঞ্জ অনলাইন টিভি যেভাবে শিক্ষা ও সামাজিক কল্যাণে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণ সমাজকে দেশগঠনে ও মেধা বিকাশে দারুণভাবে অনুপ্রাণিত করবে। বক্তারা অনলাইন চ্যানেলটির এ ধরনের গঠনমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট