1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা

৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মহান জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ সফরে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে আয়োজিত অনুষ্ঠান সফল করতে দলমত নির্বিশেষে জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জকিগঞ্জে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মতবিনিময় সভায় সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, জাতীয় সংসদের স্পিকারের আগমন জকিগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর এ সফর জকিগঞ্জের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।

মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। আগামী ৩ ডিসেম্বর স্পিকারের উপস্থিতিতে বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে। এ সময় জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

স্পিকারের সফরকে কেন্দ্র করে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবি-দাওয়া তুলে ধরা হবে জানিয়ে এমপি বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে দুই উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সর্বজনীনতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘এই কর্মসূচি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দলের নয়; এটি জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষের। তাই আগামী ৩ ডিসেম্বরের অনুষ্ঠান সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এবং খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে সংসদ সদস্য মুফতি আবুল হাসান সাংবাদিকদের মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের জনগণের প্রতি স্পিকারের আগমন স্মরণীয় করে রাখতে এবং এলাকার দীর্ঘদিনের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সফল করতে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট