1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ২১ নভেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ প্রথম হানাদারমুক্ত হওয়ার ঐতিহাসিক দিনটি স্মরণে যুক্তরাজ্যের লন্ডনে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ পালন করেছে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে এ উপলক্ষে পতাকা উত্তোলন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শাহাদাত হোসাইন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি শেরওয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমেদ।

জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব। ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর স্বজন মুসসাক রহমান ওসমানী, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র আব্দুস শহীদ, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আব্দুল মুকিত, আবু সালমান চৌধুরী ও সলিসিটর ইয়ার উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কামাল এম সি রহমান, ট্রেজারার কাজী মাওলানা ইমদাদুল হক, সাবেক ট্রেজারার গোলাম মুরতুজা চৌধুরী ইকবাল, এডুকেশন সেক্রেটারি ফজলে হাসান চৌধুরী একলিম, সহসভাপতি কাজী আব্দুর রহমান, মাওলানা এনামুল হক, মুহাম্মদ জয়েনুল আবেদীন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক ইকবাল, সহসাধারণ সম্পাদক শাকিল চৌধুরী ও কামাল উদ্দিন, সহট্রেজারার কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, সহসাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসাইন, তারেকুর রহমান তুহিন, শাহেদ আহমেদ চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা বদরুর রহমান, নাঈম আহমেদ ও তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ দেশের প্রথম হানাদারমুক্ত এলাকা হিসেবে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ঐতিহাসিক ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁরা জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং ২১ নভেম্বরকে প্রথম মুক্তাঞ্চল দিবস হিসেবে প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব। ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবিটি জাতীয় সংসদে উত্থাপন করায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।

উল্লেখ্য, জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি গত ৭ এপ্রিল জাতীয় সংসদের এক অধিবেশনে উত্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তাঁর আমন্ত্রণে আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরের সম্ভাবনা রয়েছে।

এ সফরকে সামনে রেখে গত ২১ নভেম্বর সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

জানা গেছে, জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ২১ নভেম্বর লন্ডনে পতাকা উত্তোলন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট