1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা

জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক সুলাইমান তায়িবের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহিদুর রহমান।

বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আহমদ মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার আমির মাও, জালাল উদ্দিন, নায়েবে আমির সারওয়ার হোসেন, ব্যবসায়ী আব্দুল বাছিত, জকিগঞ্জ থানার এস আই মিজানুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আহমদ, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন লস্কর আব্দুল মুনিম ও উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবিদুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুনির হুসেন। মাদ্রাসার সেক্রেটারি ডাক্তার গোলাম কিবরিয়া, বাবুরবাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল বাছিত, এলাকার মুরুব্বি ইয়াসিন আলী, ডাক্তার হেলাল আহমদ, সংগঠক আহসান মোহাম্মদ সোহেল ও রায়হান আহমদ।

বক্তারা বলেন, এলাকার শিক্ষার প্রসার, বিশেষ করে দ্বীনি শিক্ষার বিকাশে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। তাঁরা আশা প্রকাশ করেন, ফিরোজ আলী মডেল মাদ্রাসা এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসী আশা করছেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি আদর্শ ও শিক্ষিত সমাজ গঠনে অবদান রাখবে। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন আয়াত রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাও, হাবিবুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট