1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  3. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  4. wpenginebot@wpengine.com : wpenginebot :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র, পেনশনের নথি এবং সন্তানদের শিক্ষাগত সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মাস্টার মো. এখলাছুর রহমান জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী সালমা খাতুন একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মো. এখলাছুর রহমান বলেন, “ফজরের নামাজ আদায়ের পর আমি ও আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আশপাশের মানুষের চিৎকারে ঘুম ভাঙে। মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা প্রাণে বেঁচে গেছি। কয়েক মিনিট দেরি হলে হয়তো আমাদের আর বাঁচানো যেত না। কিন্তু চোখের সামনে সারা জীবনের সঞ্চয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

তিনি জানান, আগুনে তাঁর ও তাঁর স্ত্রীর পেনশনের সব প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে। এছাড়া তাঁদের ছেলে মো. বাহার উদ্দিন, কাওছার আহমদ, গুলজার আহমদ, মো. আনহার উদ্দিন ও আজহারুল ইসলামের শিক্ষাগত সনদ, ব্যাংক ও বীমা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং ঘরের সব আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবর হোসেন জানান, আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো ঘর আগুনে গ্রাস করে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “ফায়ার সার্ভিস সময়মতো না এলে আগুন আশপাশের আরও কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়তে পারত। পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট