1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জের আমলশীদে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের আল-মাদানী পরিষদের সংবর্ধনা প্রদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকায় এস.এস.সি. ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আল-মাদানী পরিষদ।
এ উপলক্ষে শনিবার (৬ জুলাই) বিকলে আমলশীদ বাস স্টেশনে পরিষদের সহ সভাপতি মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী’র উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জুনাইদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনা ফাউন্ডেশন, জকিগঞ্জ-এর চেয়ারম্যান মাওলানা মোঃ রায়হান উদ্দিন, ইউ.সি.বি. ব্যাংক, সোনাসার-এর পরিচালক আবিদুর রহমান, কসকনকপুর ইউপি’র নিকাহ ও তালাক রেজিস্টার মাওলানা কাজী ইমরান আহমদ, বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা সাদিকুর রহমান, শিক্ষক মাওলানা কাজী শরীফ আহমদ. প্রবাসী মাওলানা আতিকুর রহমান ও ব্যবসায়ী জামিল আহমদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আমলশীদ এলাকা থেকে এস.এস.সি. ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। পরে আল-মাদানী পরিষদ নেতৃবৃন্দ আগত অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট