1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জের উত্তর মনসুপুরে প্রবাসীদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে বর্ষাকালীন ছাতা বিতরণ করেছে সিরাজাম মুনিরা প্রবাসী বহুমূখী জনকল্যাণ সংগঠন উত্তর মনসুরপুর ও জামালপুর শাখা।
এ উপলক্ষে শনিবার (১১ মে) বিকাল ৪ ঘটিকার সময় জামিয়া দ্বীনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ সিরাজুল ইসলাম শিরু’র সভাপতিত্বে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাতা প্রদান করা হয়।
সংগঠক রিফাত আহমদ, সৌরভ চন্দ্র দাস ও আফরোজ আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়কের বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ রুহিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, জামিয়া দ্বীনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আনোয়ারুল হক, মাদ্রাসার মুহতামীম জামাল আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রাতুল বিশ্বাস, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হুদা, প্রবাসী আজমল হোসেন, তরুণ আলেম মাওলানা গুলজার আহমদ শাহীন ও এলাকার বিশিষ্ট মুরব্বী বাবুল আহমদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জামিয়া দ্বীনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে ছাতা তুলে দেন। জামিয়া দ্বীনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ছাতা পেয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। তারা ছাতা খোলে মাদ্রাসা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং মাদ্রাসা মাঠে জড়ো হয়ে সেই আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
অনুষ্ঠান শেষে জামিয়া দ্বীনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল হকের দোয়া’র মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট