1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে সোহেল ইলেকট্রিক-এর ২০ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারে সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স-এর ২০ বছরপূর্তি উপলক্ষে ইলেকট্রিশিয়ানদের সম্মানার্থে এক বিশেষ সংবর্ধনা ও ওয়াল্টন-এর শো-রুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর কালিগঞ্জ বাজারে বোরহান প্লাজার ওয়ালটন শো-রুমে ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠান করে সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মোঃ ইমরোজ হায়দার খাঁন।
সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স-এর সত্বাধিকারী সোহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ডালিম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের ডেপুটি ডিরেক্টর মোঃ হুমায়ুন কবির হিমু, জকিগঞ্জের ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, সিলেট ইলেক্টিক্যাল মার্চেন্টস এসোসিয়েশন-এর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম, মহুয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মশিউর রহমান, জকিগঞ্জ ভিলেজ ইলকট্রিশিয়ান সমবায় সমিতির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জের ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রর্থী জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, ক্রিডিট মনিটর নর্থ এরিয়া ওয়াল্টন গ্রুপের কামরুল হাসান, সিনিয়র ম্যানেজার জুয়েল রানা ও সিলেট জিন্দাবাজার শাখার ডেপুটি ম্যানেজার ইফতেখার ইসলাম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স-এর বিগত ২০ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে সোহেল আহমদ চৌধুরী সবাইকে তার প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বলেন, আমাদের এখানে আসলেই মালামাল ক্রয় করতে হবে এমন নয়। এসে আমাদের পণ্য দেখে গুণগতমান নির্ণয় করে পছন্দ হলে কিনতে পারেন। তিনি বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে মেলা চলছে। মেলায় ছাড় দিয়ে পণ্য বিক্রি করা হচ্ছে। তাই এখন যে কোন পণ্য ক্রয় করলে ছাড় পাবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট