1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জের নিখোঁজ সেই স্কুল ছাত্রী উদ্ধার: আটক-১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার মামরখানী এলাকা থেকে নিখোঁজের এক সাপ্তাহ পর ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর সেই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকা থেকে জকিগঞ্জ থানার এসআই বজলু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে। স্কুল ছাত্রী উদ্ধারের এক ঘন্টার মাথায় অভিযুক্ত মূল আসামী জাকির আহমদ (২৫)কে আটক করে পুলিশ।
এ ঘটনায় সোমবার (৪ অক্টোবর) আটক জাকিরসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অপহরন ও ধর্ষণের অভিযোগ এনে ওই স্কুল ছাত্রীর মা’ বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। জকিগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ: ০৪/১০/২০২১ খ্রিস্টাব্দ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর নিয়াগুল গ্রামের এক প্রবাসীর স্কুল পড়ুয়া মেয়ে গত ২৬ সেপ্টেম্বর সকালে নিজ বিদ্যালয়ে গিয়ে বিকেলে ফিরে আসেনি। নিখোঁজের ঘটনায় ওইদিনই মেয়ের মা’ জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। জিডি নং-১১০৮, তারিখ: ২৬.০৯.২০২১ খ্রিস্টাব্দ।
এদিকে ওই স্কুল ছাত্রী নিখোঁজের পর খোঁজাখুজি করতে গিয়ে পরিবার জানতে পারে, সে স্কুলে যাওয়ার পথে সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় মামরখানী গ্রামের ডাঃ মতিউর রহমানের বাড়ির পশ্চিম পাঁশের পাঁকা রাস্তার উপর পৌছামাত্র বিয়াবাইল গ্রামের ফারুক আহমদ-এর ছেলে জসিম উদ্দিন (২২) ও মৌলভীচক গ্রামের বুলাই মিয়ার ছেলে এনাম উদ্দিন (৩৫) এর সহযোগিতায় বিয়াবাইল গ্রামের মুসলিম আলীর ছেলে জাকির আহমদ (২৫) জোরপূর্বক সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায়। মায়ের দাবী, তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে।
এ বিষয়ে মামলা তদন্তের দায়িত্বে থাকা জকিগঞ্জ থানার এসআই বজলু মিয়া বলেন, ওই স্কুল ছাত্রীকে উদ্ধারে আমরা সর্বদা তৎপর ছিলাম। দীর্ঘ এক সপ্তাহ প্রচেষ্টা চালিয়ে তাকে কৌশলে উদ্ধার করতে সক্ষম হই। ধর্ষণের সত্যতা নিশ্চিত করতে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত প্রধান আসামী জাকিরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট