1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের পলাশপুর তাপাদার বাড়ির উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৫নং ওয়ার্ডের অন্তর্গত পলাশপুর তাপাদার বাড়ির উদ্যোগে এলাকার প্রায় দেড় শতাধিক বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে উত্তরে বালাউট রাস্তার পাঁশে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও পলাশপুর তাপাদার বাড়ির সন্তান মাওলানা নেজাম উদ্দিন, সমাজসেবী ফরিদ উদ্দিন, শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস ও রশীদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে মাওলানা নেজাম উদ্দিন বলেন, নিজ এলাকার বন্যা কবলিত মানুষের দুঃখ ও দুর্দশা দেখে আমরা বসে থাকতে পারিনি। আমি নিজে এবং আমার চাচাতো ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মাহমুদুল করীম ও মাহমুদুল কাদির-এর সমন্বয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা সামান্য খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাঁশে দাঁড়িয়েছি। আমরা নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত বন্যা কবলিত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এসব বিতরণ কার্যক্রমে আমাদের পরিবারের সদস্যদের পাঁশাপাশি এলাকার অনেকেই সহযোগিতা করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট