1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১ জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জের বন‍্যা দূর্গত এলাকায় এম.জাকির হুসেইন-এর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

জকিগঞ্জ উপজেলার বন‍্যা দূর্গত ও অবহেলিত ৩টি গ্রামে যুক্তরাজ‍্য প্রবাসী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম. জাকির হুসাইন-এর পক্ষে খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকালে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর অন্তর্গত লক্ষীবাজারের পার্শ্ববর্তী বন‍্যা কবলিত গড়রগ্রাম, বড়চালিয়া ও তায়েফ নগরে এসব খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়।
জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য এম.এ.আহাদ ও ২নং বীরশ্রী ইউনিয়ন যুব সংহতির আহবায়ক হেলাল উদ্দিনের সার্বিক ব‍্যবস্থাপনায় তা বিতরণ করা হয়।
চারিদিকে বন‍্যার পানিতে খোঁজে খোঁজে বাড়ি বাড়ি গিয়ে অর্ধশতাধিক বন‍্যায় ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ‍্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, পেয়াজ ও লবন।
খাদ‍্য সামগ্রী বিতরণের দায়িত্বে থাকা জাতীয় পার্টি নেতা এম.এ. আহাদ বলেন, নিজের জন্মভূমির মানুষ বন‍্যা কবলিত হয়েছেন শুনে নিজের ব‍্যবসা-বাণিজ‍্য ও পরিবার-পরিজন ছেড়ে দেশে ফিরেছেন যুক্তরাজ‍্য প্রবাসী বৃটিশ বাংলাদেশী শিল্পপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম. জাকির হুসাইন। তিনি আমাদের মাধ্যমে দল মত নির্বিশেষে বন‍্যায় আক্রান্ত মানুষের মধ্যে প্রতিদিন বিভিন্ন এলাকায় খাদ‍্য সামগ্রী বিতরণ করছেন। আমরাও প্রতিটি এলাকার অবহেলিত অঞ্চল ও প্রকৃত বন‍্যায় আক্রান্ত মানুষের মধ্যে এসব খাদ‍্য সামগ্রী বিতরণ করছি। আজ আমরা জকিগঞ্জের একটি অবহেলিত জনপদ ও বন‍্যা কবলিত এলাকার ৫০ জনের মধ্যে খাদ‍্য সামগ্রী বিতরণ করেছি। তন্মধ্যে ২০ জন বিধবা ও বয়োবৃদ্ধ মহিলা ছিলেন। তাঁরা এসব খাদ‍্য সামগ্রী পেয়ে জাকির ভাইয়ের জন্য মন খোলে দোয়া করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট