1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের ৬টি ইউপি নির্বাচনের ফলাফল কেন বেআইনী ও অন্যায় ঘোষণা করা হবে না-হাইকোর্ট

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপে গত ৫ই জানুয়ারী সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬টি ইউপি নির্বাচন নিয়ে নতুন করে আরেক রুলনিশি ও নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোট। পৃথক দু’টি রিট শুনানি শেষে হাইকোর্ট ইসির কাছে জবাব চেয়ে রুলনিশি জারি করেছেন জকিগঞ্জের বিতর্কিত ইউপি নির্বাচনের ফলাফল কেন বেআইনী ও অন্যায় ঘোষণা করা হবে না মর্মে ও নির্বাচন কমিশনে পিটিশনারদের দায়েরকৃত দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
সোমাবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান দ্বয়ের দ্বৈত বেঞ্চে জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাসান আহমদ ও সুলতানপুর ইউনিয়নের সদস্য প্রার্থী আব্দুল খালিক তাপাদারের দায়েরকৃত পৃথক পৃথক রীট পিটিশনের শুনানি শেষে এ আদেশ দেন।
রিট শুনানিতে পিটিশনার হাসান আহমদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ময়নুল হোসেন ও অপর রিটকারী আব্দুল খালিক তাপাদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবীর। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। তবে হাইকোর্টে দায়েরকৃত পিটিশনে উপজেলার বিরশ্রী ও খলাছড়া ইউনিয়নের নাম না থাকায় সেগুলো এই আদেশের আওতামুক্ত থাকবে বলে বাদী পক্ষের এক আইজীবী জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত সপ্তাহে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের লুৎফর রহমান খাঁনসহ এলাকার বিশিষ্ট ১০ জন নাগরিক হাইকোর্টে রীট পিটিশন করে নির্বাচন বাতিল চেয়েছিলেন। পরে তাদের রীটের শুনানি শেষে বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান দ্বয়ের দ্বৈত বেঞ্চ জকিগঞ্জের সুলতানপুর ইউপির বিতর্কিত নির্বাচনের ফলাফল কেন বেআইনী ও অন্যায় ঘোষণা করা হবে না মর্মে রুলনিশি জারি করে নির্বাচন কমিশনে পিটিশনারদের দায়েরকৃত দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট