1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে ইজিবাইক উল্টে প্রাণ হারালেন মাছ বিক্রেতা জামাল উদ্দিন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জকিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামাল উদ্দিন জামুল মিয়া (৫০) নামের এক মাছ বিক্রেতা।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন অফিস সংলগ্ন সিলেট- জকিগঞ্জ সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইক দুর্ঘটনায় তিনি মারা যান। এ সময় আরও দু’জন গুরুতর আহত হন বলে জানা গেছে।
নিহত জামাল উদ্দিন জামুল মিয়া জকিগঞ্জ উপজেলা ৭নং বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামুল মিয়া স্থানীয় হাসিতলা (বাঘপাড়া) থেকে মাছ সংগ্রহ করে বিক্রির জন্য ইজিবাইকে করে পার্শ্ববর্তী বাবুর বাজার যাচ্ছিলেন। সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছালে হঠাৎ একটি মহিষ ইজিবাইকের সামনে পড়ে। তখন মহিষটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ইজিবাইকটি উল্টে দেন চালক। এতে জামুল মিয়াসহ গাড়িতে থাকা তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক জামুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অত্যন্ত সদালাপী, অমায়িক ও পরহেজগার জামুল মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, এলাকাবাসী ও পরিচিতমহল অত্যন্ত মর্মাহত হয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে যান। মৃত্যুর পরেদিন বড় মেয়ের বিয়ের আকদ হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মেয়ের আকদের আগের রাতেই মেয়েকে এতিম বানিয়ে চলে গেলেন। তাঁর সকল সন্তান মাদ্রাসায় পড়া-লেখা করেন বলে জানা গেছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ ঘটিকায় স্থানীয় শাহ শরীফ মাদ্রাসার সামনে জানাজা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট