1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ, ১৩ রমজান) বিকেলে উপজেলার কালিগঞ্জ বাজারস্থ আযকার সেন্টারে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আফজল হুসাইন নাঈম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ সভাপতি জননেতা মোঃ নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের মিছবাহ ও জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওঃ সুলাইমান আহমদ শাহী।
বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, সহ অফিস সম্পাদক মাওলানা জামিল আহমদ প্রমূখ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন, ৯নং মানিকপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুবায়ের আহমদ, শ্রমিক নেতা ইলিয়াস আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ আলী, ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস ছামাদ, ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি ছাত্রনেতা আমান উল্লাহ ইমন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ আলেম ও বিজ্ঞ ক্বারী মাওলানা ওয়াকিল আহমদ, আব্দুল খালিক, মাওলানা হুসাইন আহমদ, ইজ্জাদ আহমদ, নাজিম উদ্দীন, সৈয়দ মারজান আহমদ, মুর্শেদ আলম ও সুমন আহমদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট