1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে ওসি’র সরাসরি নেতৃত্বে ডাকাত সর্দার জাকির হোসেন গ্রেফতার

সানজিদা লিপা
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর নেতৃত্বে সরাসরি অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাকির হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) ভোরে জকিগঞ্জ-কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জাকির হোসেন জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর শরীফাবাদ গ্রামের হেলাল আহমদ-এর ছেলে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত জাকির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। সে ৪টি ডাকাতি মামলার সিএস ভুক্ত আসামী। তন্মধ্যে একটি খুনসহ ডাকাতি মামলা, দু’টি অস্ত্র মামলা, একটি মাদক আইনের মামলা ও একটি গ্রেফতারে বাঁধা দানের জন্য পেনাল কোডের ২২৪ ধারার মামলাসহ মোট ৮টি মামলার আসামী।
জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর সরাসরি নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই জহিরুল ইসলাম ও এসআই মোহন রায়সহ একদল পুলিশ। ডাকাত জাকিরকে গ্রেফতারে খবরে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। এর মাত্র ৪/৫ দিন আগে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জকিগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার বিল্লালকে আটক করেন। ডাকাত বিল্লাল আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে আসে।
আটকের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, কানাইঘাট থানাধীন ঝিংগাবাড়ি এলাকার লামা ঝিংগাবাড়ি সাকিনে সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির সাথে তার সংশ্লিষ্টতা আছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট