1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন জন ৩ দিনের রিমান্ডে

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার পশ্চিম গোটারগ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকার আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত তিন জন হলেন-জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের এবাদুর রহমানের ছেলে মিজানুর রহমান ফয়ছল (৪০), পশ্চিম গোটারগ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে কয়ছর আহমদ (৪০) ও বালাউট গ্রামের আলকাছুর রহমান (৪১)।
জানা যায়, ডাকাত সন্দেহে আটক তিন জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ সরকার। এ সময় রিমান্ডের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট মোয়াজ্জেম হোসেন ও আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন এডভোকেট কাওছার রশীদ বাহার। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, জকিগঞ্জের পশ্চিম গোটারগ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আসামিরা জড়িত। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
উল্লেখ্য যে, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৩ টার দিকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম গোটারগ্রামের প্রবাসী মছলু হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল মছলু হকের বসতঘরের সামনের গ্রীলের তালা ও দরজা ছিটকারী ভেঙ্গে মুখোশপরে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে পুরো ঘর তছনছ করে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, ২টি স্মার্ট মোবাইল ফোন, ২টি ব্রিফকেস, কাপড়-চোপড় সহ নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশ তিনজনকৈ আটক করলে আটকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও তাদের সহযোগিদের নাম পরিচয় ও মালামালের কোন সন্ধান না দেয়ায় পুলিশ রিমান্ড চেয়েছে। আদালতে শুনানি শেষে তাদের প্রত্যেককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট